অমা এ রাতের মাঝখানে এক সরুপথ
আঁকাবাঁকা হয়ে মিলিয়ে গিয়েছে বহুদূর
ক্ষতের চিহ্ন ছুঁয়ে ছুঁয়ে ঠিক সেখানেই
খুঁজতে গিয়েছি তোমাকে, তোমার অশরীর
গাছপালাঘেরা নির্জনে কোনো সাড়া নেই
নিজেরই কেবল প্রশ্বাসটুকু শোনা যায়
ঘুমের ভিতরে সম্মোহিতের পদপাত
খুঁজতে গিয়েছে তোমাকে, তোমার অবকাশ
মনে পড়ে শুধু ফেলে আসা যত অপঘাত
কীভাবে এখনও গোপন দুর্গ ভেঙে দেয়
কীভাবে এখনও রক্তপাতের ইশারায়
মনে পড়ে শুধু তোমাকেই, তুমি অবিরাম
আমারও দুহাতে দিতে চেয়েছিলে শত দায়
সে-আমি এখানে এতদূরে এসে দেখি আজ
শব হয়ে পাশে শুয়ে আছে যত বনচর
কাঠের শরীরে, তুমি অশরীর, অমলিন
ফিরে আসবার পথে পা বাড়াই, ওঠে ঝড়
নিমেষে নিরালা শব্দে শব্দে ভরে যায়
তড়িৎ চমকে দেখি সব গাছই শমীগাছ
আড়মোড়া ভাঙে শুয়ে ছিল যারা এতকাল
তখনই তোমাকে দেখি আজও তুমি অবিনাশ
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন