ভিতর থেকেই ভালোবাসব ভেবে
গিয়েছিলাম সেদিন তোমার কাছে
কিন্তু এ কী আরেকরকম মুখ
জেগে উঠল দহনবেলার আঁচে।
শরীরমনকে জরিপ করে নিয়ে
চাইছিলে সব সন্দেহভঞ্জন
আলতো টানে চোখের সীমানাতে
হিংস্রতাকে করছিলে অঞ্জন
দিন বা রাতে গলিতে রাজপথে
ঝুলিয়ে দিয়ে রক্তঝরা ঝালর
দেখছিলে ঠিক করে হিসেবমতো
তফাত করি মন্দ এবং ভালোর
বাঁধছিলে খুব শক্ত আলিঙ্গনে
না হই যাতে পিছলপথগামী
সবটা যদি তোমার মতো না হই
অবশ্যই মন্দ তবে আমি–
মন্দ তবে অবশ্যই আমি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন