আজ আর কেউ নেই, ঘুমন্ত ঘরের নীল জল,
ঠান্ডা বারান্দার গায়ে মধ্যরাত দেবতার দীপে–
হাতে খেলে যায় হাওয়া।
আজ চুপ করে ভাবো, এই রাত মৃদুজলঢেউ,
বড়ো একাকিনী গাছ, মাঝে-মাঝে কার কাছে যাব,
ঘুমায় ঘরের গায়ে ছায়াময় বাহিত প্রপাত,
বুকে খেলে যায় হাওয়া।
দুইজনে পাশাপাশি, মাঝে কি পথিক নেই কোনো,
এখন বসন খোলো, দেবতা দেখুক দু-নয়নে,
শিশিরে পায়ের ধ্বনি সুদূর অধীর জলধি
শুধু বহে যায় হাওয়া।
আজ আর কেউ নেই, মাঝে-মাঝে কার কাছে যাব।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন