আমারই জন্য কথা বলতে যে
সেকথা কখনো বুঝিনি আমি–
কেননা আমি যে কোন্ আমি, সেটা
এ পাকচক্রে গুলিয়ে গেছে।
দিন আনি আর দিন খাই, তাই
আগামীর কথা ভাবি না কিছু
হাতে তুলে নিই সেটুকু তন্ত্র
হাটেবাজারে যা নিত্য বেচে।
তুমি ভেঙে গেছ তত্ত্বকাঠামো
দাখিল করেছ স্বাধীন মতি
সংশয়ে শুধু প্রশ্ন করেছ
হাজারো নালিশ করেছ দায়ের,
গঞ্জে বা গাঁয়ে ডাইনে বা বাঁয়ে
একা-য় অথবা নানা সমবায়ে
চেয়েছ হরেক মানুষকে ছুঁতে
দ্বন্দ্ব খুঁজেছ হাঁ-এর না-এর।
আমি কি তোমার দৃষ্টি চেয়েছি?
চেয়েছি কি কোনো জীবনছবি?
তোমার কাছে যা চেয়েছি সে শুধু
হও স্লোগানের জোগানদাতা।
তা যদি না হও আমিও নাচার
কোনো পথ নেই তোমার বাঁচার–
তাকে আজ আর কীভাবে নামাব
ঘাড়ে চেপে আছে যে-মান্ধাতা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন