আধখোলা দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ছে খবর
জানলার কোনায় কোনায় টুপ টুপ করে ঝরে পড়ছে খবর
এদিকওদিক সরে যাচ্ছি কিন্তু কেবলই আমাকে চেপে ধরছে খবর
দেয়াল ভেঙে বেরিয়ে আসি বাইরে
দৌড়োত থাকি প্রাণপণ
কিন্তু আমার সামনে পিছনে ডাইনে বাঁয়ে খবর, খবরের ঘূর্ণি
উপুড় হয়ে পড়ে যাই পথে
আমার ওপর স্তূপ হয়ে জমতে থাকে খবর
বন্ধ হয়ে আসে নিশ্বাস
আমার মৃত শরীরের ওপর আহ্লাদে নাচতে থাকে
নাচতেই থাকে শুধু জলজ্যান্ত খবরের পর খবরের পর খবর
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন