হাতে তার ছিল না কিছুই
তবু সে এসেছে এতদূর
শুধু অবিরাম অপঘাতে
অধোমুখ হয়েছে বিধুর।
এখন শুয়েছে ধুলো মেখে
পাড়ের ঢালুর কাছে এসে
ভুলে গেছে সব প্রতিবেশ
ভুলে গেছে কোথায় সে, কে সে!
মুছে গেছে যত প্রিয় গান
আকুল শ্রবণস্মৃতি থেকে
চোখে আজ সব নিরাকার
ইশারাবিহীন অভিলেখে।
মিলের ভিতরে ঢেকে রাখা
কত না অমিল অধিকার
দুহাত বাড়িয়ে দেখেছে সে
আজ কেউ কাছে নেই তার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন