আমি খুব ভালো বেঁচে আছি
ছদ্মের সংসারে কানামাছি।
যাকে পাই তাকে ছুঁই, বলি
‘কেন যাস এ-গলি ও-গলি?
বরং একবার অকপট
উদাসীন খুব হেসে ওঠ—’
শুনে ওরা বলে, ‘এটা কে রে
তলে তলে চর হয়ে ফেরে?’
এমনকী সেদিনের খোকা
আঙুল নাচিয়ে বলে, ‘বোকা’!
সেই থেকে বোকা হয়ে আছি
শ্যামবাজারের কাছাকাছি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন