দিন চলে যায় ভয়ের জঠরে, জন্মায় তার থেকে
আরো এক দিন- পঙ্গু, আতুর- ভয় ছাড়া তার আর
কেউ নেই কিছু নেই কোনোখানে- বুকে হেঁটে যায় দিন-
এ-রকমই এক পথের দুধারে দুচোখ অন্তরিন।
শতাব্দী পায় উপঢৌকন কাটামুণ্ডের লাফ
আর সে-মুণ্ড যার কোলে পড়ে সে-মাথাও যায় খসে
কবন্ধসারি এড়িয়ে পেরিয়ে বুকে হেঁটে যায় দিন
মনে হয় যেন বেঁচে আছি শুধু বেঁচে থাকবার দোষে।
তারই মাঝখানে যদি বলি এসো হাত রাখো ভালোবাসো
আরো কয়েক পা সামনে যাবার স্বপ্ন দেখেছি কাল-
ফুৎকারে দাও উড়িয়ে সেসব, তোমার সে-উপহাসও
গাঁথা হয়ে যায় স্থিতির ভিতরে, স্মৃতি আজ উত্তাল।
বুকে হেঁটে যায় দিন আর তার শিয়রে চলেছি আমি
ভুল হয় যদি তবু বলি আজও- মাপ করো গোস্তাকি-
প্রতিটি লহমা উপড়ে নিচ্ছে সব পথ, তবু জেনো
স্বপ্নের থেকে স্বপ্নকে নিলে স্বপ্নই থাকে বাকি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন