চন্দ্রকুচো নেমে গেলে ঘুমছায়া সরে গেলে
আমি তোর তাপ পাই, জাগা থাকি
হৃদপিণ্ডও পাহারা দেয় তোমায়… তোমায়।
মনে পড়ে তোর জন্মভোরে
এক অত্যাশ্চর্য হরিৎ দেখেছিলাম
সেই থেকে তুই নিদ্রা করিস প্রতিরাতে
জরায়ুহীন জঠরে আমার
বাহুগুলো যায় ততদূর
যতদূর সিথান তোমার
তোমার ত্বকের আলো তীর হয়ে বিঁধে
গেঁথে নেয় সকল শাসন
আর আমি দাঁড়াই এসে সূর্যেপোড়া সাধের উপর
জানি আমি চলে গেলেও, বাতাস বিশুদ্ধ করে জলরেণু হবে
জারুলের জ্বর যাবে, অযাচিত নাইওরের হবে অবসান
যদি তুমি ছুড়ে ফেলো কীটে কাটা স্লিপার তোমার।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী