ঘন অমাবস্যার পরেও কি করে যেন এক ফালি পূর্ণিমা পড়েছিল
মনে কোনোক্রমে।
চুমুকে চুমুকে তা পান করছি, কামড়ে ক্রাঞ্চি জোছনার কণা খাচ্ছি
বসে নিজ-ঝুমে।
স্বাদু নরম ও মচমচে চন্দ্রখণ্ড, চন্দ্রচূড়, মিষ্ট চন্দ্রটুক্রা গলে যাচ্ছে
রসনার সিমে।
সতর্ক হয়ে চিবুচ্ছি যেন কিছুতেই সবটা গলা গলিয়ে চলে না যায়
উদরের হীমে।
কারণ, এভাবে এর আগে কখনো জোছনা আর চা এক হয়ে যায়নি।
এভাবে এর আগে কখনো পিরিচ থেকে অমাবস্যা পিছ্লে পড়েনি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী