আমার কিছু কবিতা যেন
বৃষ্টিজলে ভেজা
দু–এক খানা সিরাপ-ডোবা
মচমচে গজা।
দু–তিনজন বড়ই লাজুক
বসে থাকেন একা
ঘামে কামে মাখামাখি
দেন না তবু দেখা।
বিশ্বস্ত আছেন কজন
যেন বিয়ে করা স্বামী
ভিন্ন ভাষার জামা পরেন
বিশ্বলোকে দামী।
মাত্র কজন স্পর্শ করি
থাকি তাদের লইয়া
বাড়ির স্বামী ঘুমাই গেলে
করি পরকীয়া।
ক্ষিপ্ত হইয়া লেখা কিছু
আছে আজেবাজে বার্তা
ভাইরাল হওয়া আজাদীয়
তারা, শামীম-পিষ্ট ভর্তা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী