আগস্টের বাসী আকাশ থেকে
অবশিষ্ট আপেল ফেটে পড়ছে
পাতার পাঁজর মট্ মট্ করছে
সন্ধ্যার চোখে চোখে অনাগত
শীত-কাফনের চৌরাস্তা।
তুমি হাঁটতে থাকলে
যে রাস্তা ওল্ডফোর্ড পেট্রল পাম্পের দিকে চলে গেছে।
ভেবেছিলাম চমকানো চুলগুলো দিয়ে
টাইফুন গিট বেঁধে
বাতাসের কোমর ধরে ফেলবো
শীত নিদ্রার আগেই আটকাবো
ভাবনা-ভালুকটাকে।
তার বদলে আমি এখন
তিনটি রাস্তা পেয়ে গেছি।
আর কোন পার্কিং প্যানাল্টি লাগবে না
গাছে গাছে উড়বে না বৃহন্নলার রোদ
এবং উদ্ধত ঊষা দাঁড়িয়ে থাকবে
যতক্ষণ লাগবে আমার।
তুমি যাচ্ছো, যাও-
কণ্ঠের কাঁটা তুলে নিলে
কে আর বসে থাকে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী