এই যে দ্রাবিড় বাতাস
চারিদিকে যে অনার্য সাঁতার
তারই পাশে তোমাদের করমচা বাগান।
বাগানে বাহাত্তর বছর ধরে
জল শুষে নেওয়া হতভাগ্য
আকাশিয়ার ওপর
পড়ে আছে পতঙ্গের পাখাপোড়া দেহ
কিন্তু সেখানেই কামাক্ষ্যার দীর্ঘ ছায়া।
সবকিছু পার হয়ে সেখানেই
একফোঁটা বিশ্রাম রেখে যেতে চাই
রাখা যাবে কি?
সড়কের নিশানা জানি না—
কোথায় যে যাব জানি না
শুধু জানি, যেতে হবে
কোথাও তো নূপুর খুলে
কাচের নিক্কণসমেত
পায়ের বিশ্রাম তুলে রাখতে হবে।
ইত্যকার এই সব কোথাও না কোথাও
রাখিতে হয়।
মাটির ফণায় বসা
ঘোমটাপরা তোমাদের সেই ঘনঘোর গ্রাম
কুটুমের সরপড়া নিথর বাড়ি ও উঠান
কামাক্ষ্যার ছায়া রায়া রায়া
সেইখানে রাখা যাবে কি!
বলো, ‘যাবে’।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী