এ বাংলার কোমল পলিমাটি
কত না মায়া-মমতায় ভরা!
মাটির দেহ মোর—
স্বদেশের মাটি দিয়ে গড়া।
যে মাটিতে মেশা আছে শহিদের রক্ত,
সে মাটি আমার অঙ্গে জড়ানো।
যে মাটির ঘ্রাণ লয়ে পুষ্পেরা জেগে ওঠে,
মনে হয়, সে ঘ্রাণে দেশপ্রেম মাখানো।
তাই তো এ পরিমলে মুগ্ধ ধরা,
জেগে ওঠে শত কবি, লিখে তার ছড়া।
সোনালি ফসল ফলে কত সজীবতায়,
সুশীতল হাওয়া বহে, পাখি গেয়ে যায়।
এ মাটির মর্যাদা শশী-তারা চেনে,
রাতজেগে পাহারায় মায়াজাল বুনে।
সন্ধ্যার আয়োজনে সুদর্শন নাচে,
লক্ষ্মীপ্যাঁচা গান ধরে শিমুলের গাছে।
কোকিলের কুহুতানে বিশালাক্ষী ছবি আঁকে,
মলিনতা টুটে যায় কালবৈশাখে।
স্মৃতিগুলি অভিমানের বৃষ্টি ঝরায়,
চারিদিক মেতে ওঠে ঝিরি-ঝিরি ধারায়।
ধন্য হব মরেও— আমি সুখ যে খুঁজে পাই,
দেশের মাটিতে ঘুমাব এ আশায়।
কবিতা — দেশের মাটি - শাহ্ আলম আল মুজাহিদ
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
প্রকৃতির কবিতা
,
দেশাত্মবোধক কবিতা
১৪১
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন