রক্তাক্ত একটি পাখি এই মূহুর্তে সংবাদের শিরোনামে।
প্রকাশ্য রাস্তায় মুখ থুবড়ে আছে যন্ত্রনায়!
এই মূহুর্তে পাখিটির শুশ্রূষার খুব প্রয়োজন।
সহমর্মিতার হাত বাড়িয়ে এগিয়ে এলো,
একজন মানুষ! একটা দরদী নিপাট মানুষ ;
আরোগ্যের দায়িত্ব তুলে নিল একা তার কাঁধে।
ভাঙা ডানায় গতিময়তার ছন্দ ফিরিয়ে দিলো;
ডানা আবার ছুঁয়ে গেল নীল আকাশের শরীর!
ছুঁয়ে গেল মেঘে -ভেজা হলুদ রোদ্দুর!
---০---