আমি জানি,বন্ধু জানি।(গান)
সন্তোষ বন্দ্যোপাধ্যায়।
আমি জানি, বন্ধু জানি,
ভালো ভাবেই সকল জানি;
তোমার কাছে অজানা নয়,
আমার গানের সকল বাণী!
কী সুর লাগাও আমার গানে,
সুর ঝরে যায় আমার প্রাণে,
জেগে ওঠে গানের টানে,
আমার তৃষিত হৃদয় খানি!
গানের কথায়,তোমার সুরে,
মন চলে যায় অনেক দূরে,
সুর-জগতের অন্তঃপুরে,
আমার এই মন নিয়ে যায় টানি!
জানি,বন্ধু জানি।
---০---
০৫/০৮/২০২৬ সন্ধ্যা ০৭-৫০
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন