তুমি আমার হাত দুটি ছোঁবে বলে,
বাড়িয়ে দিয়ে ছিলে,তোমার দু'হাত!
অথচ আমিই সরিয়ে নিয়েছিলাম,
তোমার দু'হাত তীব্র ঘৃণায়!.
ছুঁতে দিইনি,তোমাকে সেদিন।
অনুসূচনায় আর যন্ত্রণায়, সেদিন
সারারাত একাই পুড়েছি!
তোমাকে সারারাত চেয়েছি,সেই
দহন জ্বালায়!
আজ হাত দুটি কাছে টেনে নিলে,
হয়তো নির্বাপিত হয়ে যেত,
সমস্ত দহন যন্ত্রণা।
কেন যে সেদিন তোমায় উপেক্ষা,ঘৃণায়,
দিয়ে ছিলাম ফিরিয়ে!
---০---
১০/০৮/২০২৬ বিকেল -০৫-৫৫