ক্লান্তি নামে গো, রাত্রি নামে গো
বাইতে পারিনা যে তরণী আর কতদূর
হায় কোথায় শ্যামল মাটির মায়া
হায় কোথায় সবুজ বনের ছায়া
কোথা সে নীড় গভীর প্রেমের মোহনা
আহা কোথায় রে সে দিন।
এ শুধু নিঠুর ভেঙ্গে ফেলা
দিবা নিশি ভাসাই আশার ভেলা
মনোবীণার তারে শুধুই বাজে
আয় আলোক।
তবু তুমি আশার দীপ জ্বেলে রেখো
বাতায়নে আমার পথ চেয়ে থেকো
আবার আমি তোমারই দ্বারে
বিজয়ীর মত আসিব
মর্মর মুখরিত সন্ধ্যায়।
এই জীবনে যদি কিছু হারায়ে থাকি
এই ভূবনে জানি জানি যাবেনা ফাঁকি
এই বিরহ বিধুর রাতে
মিলনের গান গাহিও
আবার আমি এই
ধরণীর ধূলির পরে আসিব
মর্মর মুখরিত সন্ধ্যায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী