কি করে থাকি
তোর বিহনে দিন চলে যায়
তোরে ভুলতে পারিনা
কেমন করে থাকবো আমি
তোকে ছেড়ে জানিনা।
ক্লান্তি আমার চোখের পাতায়
সারাদিনের আলিঙ্গনে
তোকে ছেড়ে চলবো আমি
কেমন করে তোর বিহনে।
ঘরে আছি তবু যেন
মনে হয় যে অনেক দূরে
স্বপ্নময় দিন চলে না
চায়না বাঁচতে তোকে ছেড়ে।
প্রেমের থেকে অধিক কাঁটা
ভাবি আমার জীবন জুড়ে
যেদিন যাবি আমায় ভুলে
সেদিন যাব অনেক দূরে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন