তুমি আমার হৃদয়বীণা
(ভালোবাসার কবিতা)
রোমান হোসাইন
তোমার চোখে দেখি আমি, স্বপ্নেরা জ্বলে,
নিরব রাতের কাব্যে তুমি—চাঁদেরই ছলে।
তোমার হাসি জাগায় আলো, আঁধার মনেতে,
তোমার নামেই বাজে সুর, প্রাণের গোপনে।
হাত ধরেছো যেদিন প্রথম, কেঁপেছিলো বুক,
ভেবেছিলাম এ বুঝি স্বপ্নের সুখ।
তবু বাস্তব হলে তুমি, আমার আকাশে,
ভালোবাসা খেলে এখন প্রতিটি নিশ্বাসে।
তুমি আছো হৃদয়ে, শব্দহীন ছায়া,
তোমার কথা ভাবলেই, জীবন লাগে মায়া।
ভালোবেসে বেঁধেছি তোমায়, নিঃশব্দ এক পায়ে,
তুমি ছাড়া জীবন আমার, যেন শূন্যতায় ভরে যায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন