একটা তাজা প্রাণের মূল্য
যদি এক প্লেট ভাতের হয়
এটা কেমন স্বাধীনতা
শুধু ই কি তার অবক্ষয়!
সব হারিয়ে পাগল প্রায়
বেঁচে ছিলাম মরার মত
স্বাধীন বাংলা দেয়নি বাঁচতে
পিটালো সব শক্তি যত!
চেয়েছিলাম বাঁচতে আমি
আর তো কিছু চাওয়ার নাই
কোন সে দোষে জীবন গেলো
সেটাও শুধু জানতে চাই!
থাক ভালো থাক দেশের মানুষ
আমি না হয় গেলাম চলে
এ দুনিয়ায় নাই রে বিচার
খোদার কাছে ই সব দিবো বলে!!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন