২৮০ অহংশক্তি-বিশিষ্ট এই জৈবযান।
এক মর্মভেদী স্পেনীয় ষাঁড়। তার স্ট্যাচু।
এক সূফী শীশমহল।
স্টার্ট তুড়িতে। গিয়ার কৌতুক। স্টিয়ারিং অন্তর্বেদনার।
জ্বালানি - রক্ত, মদ কিংবা ব্ল্যাক উইডো-র লালা।
চালকের আসনে ত্রিস্তর, পরিবর্তনশীল।
সংশয়ের জন্য পানশালা। যুক্তির জন্য অস্ত্র
বিশ্বাসের জন্য শ্মশান।
সম্ভোগের গ্রাঁ প্রী কিংবা বৈরাগ্যের সাফারিতে
পাঁচ হাজার বছর ধরে বিষণ্ণ বিজয়ী।
মডেল হারাকিরি।
জ্বালানি ফুরিয়ে গেলে
একটি আন্তরিক চুম্বনে ৩৫ কিলোমিটার অব্দি যায়।
দাম : ছলনা-নির্ভর।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন