হৃদয় আমার ওই বুঝি তোর ফাল্গুনী ঢেউ আসে-
বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে।।
তোমার মোহন এল সোহন বেশে, কুয়াশায় গেল ভেসে-
এল তোমার সাধনধন উদার আশ্বাসে।।
অরণ্যে তোর সুর ছিল না, বাতাস হিমে ভরা-
জীর্ণ পাতায় কীর্ণ কানন, পুষ্পবিহীন ধরা।
এবার জাগ্ রে হতাশ, আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে-
বুঝি এল তোমার পথের সাথি উতল উচ্ছ্বাসে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন