আজি কাঁদে কারা ওই শুনা যায়, অনাথেরা কোথা করে হায়-হায়,
দিন মাস যায়, বরষ ফুরায়- ফুরাবে না হাহাকার?।
ওই কারা চেয়ে শূন্য নয়ানে সুখ-আশা-হীন নববর্ষ-পানে,
কারা শুয়ে শুষ্ক ভূমিশয়ানে- মরুময় চারি ধার।।
আশ্বাসবচন সকলেরে ক’য়ে এসেছিল বর্ষ কত আশা লয়ে,
কত আশা দ’লে আজ যায় চ’লে শূন্য কত পরিবার।
কত অভাগার জীবনসম্বল মুছে লয়ে গেল, রেখে অশ্রুজল-
নব বরষের উদয়ের পথে রেখে গেল অন্ধকার।।
হায়, গৃহে যার নাই অন্নকণা মানুষের প্রেম তাও কি পাবে না-
আজি নাই কি রে কাতরের তরে করুণার অশ্রুধার।
কেঁদে বলো, ‘নাথ, দুঃখ দূরে যাক, তাপিত ধরার হৃদয় জুড়াক-
বর্ষ যদি যায় সাথে লয়ে যাক বরষের শোকভার।’
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন