জীবন-বিধাতা আজি বিদ্রোহীর লহ নমস্কার !
লহ এই প্রীতিহীন প্রণিপাতখানি |
. ক্রীতদাস মানবের মৃত্যু-পুর হ’তে
. আজি কমণ্ডলু ভরি’
. আনিয়াছি স্বেদ ও শোণিত,
. --পূত পূজা-বারি |
.
. আনিয়াছি পুঞ্জিত কালিমা
. লেপিতে ললাটে তব চন্দন বিহনে,--
. পূজা তব আজি বিপরীত !
. বিশ্বজোড়া হাহাকারে বাজে আজ নব-স্ত্রোত তব,
. অভিনব স্তুতি ;
চিতাগ্নিতে অপরূপ আরতি তোমার,
. ভস্মশেষে নৈবেদ্য নূতন |
নশ্বর মৃত্তিকা গেহে,
জর্জ্জর তৃষিত দীন, যত নরনারী,
ধূলির মলিন অঙ্কে ধূলিসম শেষে,
বিদায় লইয়া গেল
গোপনে ফেলিয়া অশ্রুবারি ;
তাহাদের সব ব্যথা, সব গ্লানি, জ্বালা, অভিশাপ,
পাপ, তাপ, লজ্জা, ভয়, কুন্ঠা ও ক্রন্দন,
প্রতি ক্ষুদ্র দিবস-রাত্রির ঘৃণিত জীবন-যাত্রা,--
কলঙ্ক হতাশা আর কদর্য্য কলুষ,
. সযতনে করিয়া চয়ন,
. এ মোর প্রণামখানি করিনু বয়ন |
. সেই নমস্কার,
তোমারে অর্পিনু আজি হে জীবন-বিধাতা আমার !
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন