কত দিন কত দেশে কতশত ভোরে,
অসংখ্য ফুলেতে ভরা কত ফুলবনে,
ফিরেছি অলসভাবে, এক, আনমনে,—
তুলিনি পূজার লাগি কিন্তু সাজি ভরে’॥
কত দিন কত দেশে সারানিশি ধরে’,
থেকেছি বসিয়া আমি মন্দিরের কোণে,
স্নিগ্ধদৃষ্টি কতশত দেবতার সনে,—
করিনি প্রণাম কিন্তু জুড়ি’ দুই করে॥
আগে শুধু করে’ গেছি এই সব ভুল।
এখন দেবতা কোথা, কোথা সেই ফুল!
আজি সে ফুলের গন্ধ রয়েছে সঞ্চিত
অস্পষ্ট স্মৃতির মত, সব মন ছেয়ে।
দেবতার স্থিরনেত্র, পূর্ব্বপরিচিত,
রত্নদীপ-শিখা সম, দূরে আছে চেয়ে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী