নটীবেশে তুমি এস, রাগিণী বাহার!
অঙ্গরাগ ধরি নব উজ্জ্বল শ্যামল,
মালতীর মালা চুলে, করেতে কমল,
চরণে তাড়না করি শীতের নীহার॥
বিলাসী পবন সনে উদ্যানবিহার
কর তুমি, অঙ্গে মাখি মল্লি-পরিমল।
নেত্রপুটে ধরি’ আভা কৌমুদী-কোমল,
ধরায় সলীল সুর দাও উপহার॥
তোমার পাপিয়াকণ্ঠ কাঁপিয়ে কাঁপিয়ে,
বসন্তের তানে দাও দিগন্ত ছাপিয়ে॥
স্বরে গেঁথে সাত-ন’র বৈজয়ন্তী-হার,
ঝুলিয়ে দুলিয়ে দাও আকাশের গলে!
শোক দুঃখ ভয় বাধা করি’ পরিহার,
উঠুক প্রাণের দীপ মুহূৰ্ত্তেক জ্বলে’।
Previous Lesson
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন