আমরা এমনকি এই গোধূলিকেও হারিয়ে ফেলেছি।
আজ সন্ধ্যায় যখন পৃথিবীর বুকে নেমেছিল নীল রাত্রি
তখন কেউ আমাদেরকে হাতে হাত ধরা দেখেনি।
আমি আমার জানালা দিয়ে দেখেছি
দূরের পর্বতশিখরে সূর্যাস্তের উৎসব।
কখনো কখনো সূর্যের একটি টুকরো
আমার মুঠোতে বন্দি মুদ্রার মতো জ্বলে উঠেছিল।
তুমি যে বিষণ্ণতা কথা জানো তাতে জবুথবু
আমার আত্মাকে নিয়ে আমি তোমার কথাই ভাবছিলাম।
তুমি তখন কোথায় ছিলে?
আর কে ছিল তোমার সঙ্গে?
কী বলছিলে তোমরা?
আমি যখন বিষণ্ণ এবং ভাবি যে তুমি অনেক দূরে
তখনই কেন সবটুকু ভালোবাসা অমন আচমকা জড়িয়ে ধরে আমাকে?
বরাবরের মতো ঠিক গোধূলিবেলায় শেষ হওয়া বইখানি হাত থেকে খসে পড়ে
পায়ের নিচে কুঁকড়ে থাকা আহত কুকুরের মতো গোটানো আমার নীল সোয়েটার।
সর্বদা, সর্বদাই তুমি সন্ধ্যার ভেতর দিয়ে
গোধূলি মুছে দেওয়া মূর্তিগুলোর দিকে ক্রমে অপসৃত হয়ে যাও।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন