আমার কুকুর মারা গেছে।
আমি তাকে বাগানে, একটি পুরনো
জংধরা যন্ত্রের পাশে সমাহিত করেছি।
একদিন আমিও ঠিক সেখানেই তার সঙ্গে যোগ দেব,
তবে এখন সে তার গা-ভরা লম্বা লোম,
বিচ্ছিরি স্বভাব আর ঠান্ডা নাকসহ বিদায় নিয়েছে,
এবং আমি, এই বস্তুবাদী, যে কি-না কোনোদিন কোনো মানুষের জন্যই
আকাশের ওপারে কোনো প্রতিশ্রুত স্বর্গে বিশ্বাস করেনি,
সেই আমি এখন এমন এক স্বর্গে বিশ্বাসী, যেখানে নিজে কখনো যাব না।
হ্যাঁ, এখন আমি সমগ্র কুকুরজাতির জন্য এক স্বর্গলোকে বিশ্বাস করি
যেখানে আমার কুকুর তার পাখার মতো লেজখানি দুলিয়ে
আমার জন্য অপেক্ষা করছে বন্ধুর মমতায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন