দূর হইতে যাহার নয়নজোড়ার
অপ্রকট ক্ষেপণাস্ত্রে বিদ্ধ হইয়া,
হারিয়াছিলাম আমি আমার আমিত্ব!
নিকটে গিয়া আমি অনুধাবন করিলাম,
নীরব ঘাতক হইয়া
তাহা লুটিয়াছে অজস্র নারীর নারীত্ব...!
যাহার শিশুর ন্যায় নিষ্পাপ সহাস্যবদন এ
আমার চিত্ত হইয়া উঠিত প্রফুল্ল,
কিছু মুহুর্ত গত হওয়ার অজুহাতে...
উপহাসে রূপান্তরিত হইয়া
তাহার সেই বিদ্রুপাত্মক হাস্য
হইয়া উঠিয়াছিল নিতান্তই অপ্রতিরোধ্য!
যাহাকে দেবতুল্য গণ্য করিয়া,
উৎসর্গ করিয়াছিলাম মনোরাজ্যের
সর্বোচ্চ আধিপত্যের সিংহাসন!
অদৃষ্টের পরিহাসের দরুণ
সেই রাজ্য গ্রহণ করিয়া,
সে দিয়াছিল আমায় নির্বাসন!
যাহার সুবচন এ মুগ্ধ হইয়া
যাহাকে ভাবিয়াছিলাম মধুসখা...
পরিশেষে, তাহার সেই কলকণ্ঠ,
আমার আঁখিযুগল ভেদ করিয়া নামিয়া আনিল
অবিরাম ছুটিয়া চলা অশ্রুধারা...!
যাহার নিবেদিত বিশেষ এক ডাক,
শুনিবার তরে হইয়াছিলাম
নিস্তব্ধ মধ্যহ্নের এক তৃষ্ণার্ত কাক...!
নিয়তির খেলায়,
সেই ডাক এর স্থলে অর্জন করিলাম...
বিভীষিকাময় রজনীতে,
অশ্রাব্য এক কুৎসিত সম্বোধন!
যাহার স্থিরচিত্র দেখিয়া
কাটিয়াছি বহু যামিনী,
মস্তিষ্কে তাহার কৃতকর্মের চলমান চিত্র
তাহার প্রতি ধীরে ধীরে
করিয়া তুলিয়াছে আমায় উদাসিনী...!
তাহার নিমিত্তে আমি
নিজ চিত্ত বুদ্ধিরহিত করিয়াছি!
তাহার পদধূলিতে আপন শির নত করিয়া
স্বীয় সত্তাকে কলুষিত করিয়াছি!
ইহার ফলশ্রুতিতে -
আমার নির্মল মুখশ্রী,
অমানিশায় বিকৃত হইয়াছে!
মৃত্যুচ্ছায়া আমার চক্ষু পাতাকে
ক্রমশ গ্রাস করিয়া চলিয়াছে!
প্রথম দর্শনে যেই আমি
যাহাকে প্রণাম করিবার
মনস্থির করিয়া স্বপ্ন বুনিয়াছি!
কালক্রমে নিজ ত্রিসীমানায়
মৃত্যু অবধি তাহার অনুপস্থিতি,
কামনা করিয়াছি এই আমি!
তথাপি,
তাহার জবান হইতে নির্গত স্পষ্ট কটূক্তি
কর্ণকুহরে জন্ম দিয়াছিলো শব্দের দূষণ,
মহার্ঘ্য এ হৃদপিণ্ডে
অগোচরে আঁকিয়াছিলো ক্ষতচিহ্ন!
মুছিয়া দিয়াছিলো রক্তরঞ্জিত সর্বাঙ্গে
তাহার অনিষ্ট পদচিহ্ন!
যাহার নিকট হইতে অশেষ মনঃকষ্ট
সওগাত রূপে গ্রহণ করিয়া,
অন্তর থেকে দিয়াছিলাম আশীর্বাদ!
শেষ প্রান্তে আসিয়া
নিজ শিষ্টাচার বিসর্জন করিয়া,
নিষ্ঠুরতম বেশ ধারণ করিয়া...
ক্রন্দনরত কণ্ঠে তাহার কপালেই
জুড়িয়া দিলাম আমৃত্যু অভিশাপ...!
দিবাবসানে যাহার শুভাকাঙ্ক্ষী হইয়া
স্রষ্টার নিকট তুলিয়াছিলাম দুই হাত!
শেষ দিবাবশেষ এ আসিয়া,
তাহাকেই চিরতরে অন্তর্জগৎ হইতে
বিতাড়িত করিবার নিবেদন প্রভুর দরবারে
কি করিয়া করিবে এ কুপোকাত...!
তাই,আজো আমি রয়ে গিয়াছি...
নিকৃষ্টতম মানবের কপতটার মাঝে
প্রসন্ন হৃদয়ের ছদ্মবেশের আড়ালে
শিকলবন্দী হইয়া থাকা
এক নিঃসঙ্গ অবরোধবাসিনী মানবীরূপে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন