দর্পণ-তলে অলঙ্কৃত অঞ্জনপ্রভ বসনা,
তৃষ্ণার্ত এই ধরণী!
মর্ত্যের এই ধূলিকণায় যেন নামিয়াছে
আজ শ্রাবণ-ঘন নীলিমা;
আরশিতে ভাসে গগন-বিলাসী
কোনো এক অপরূপ-প্রতিমা!
তিয়াসাতুর নয়নে-
তোমার নিখিল বিশ্বের তৃষ্ণা জাগে,
অঞ্জনপ্রভ সেই বসনে-
সিক্ত বসুন্ধরা এক মায়াবী অনুরাগে।
নিস্পলক চেয়ে রহে দর্পণ-মুকুল
ওই স্থির প্রতিবিম্বে,
যেন নক্ষত্রপুঞ্জ হারাইয়াছে পথ
তোমারই রূপের অসীম বিলম্বে...!
নিভৃত অন্তরে জাগে এক অসমাপ্ত হাহাকার
তুমি কি নিছক কোনো মানবী,
নাকি...
তিয়াসাতুর কোনো এক ছায়া-অহংকার?
নতুবা...
তুমি কি কেবল ই এক অলীক স্বপন,
মায়া-মরীচিকা সম-
নাকি মোর হদয়ে জাগা-
চিরন্তন কোনো এক বিভ্রম?
নইলে...
শ্রাবণের এই কাজল ছায়ায়
কবি খুঁজে ফেরে যাহার রেশ,
তুমি কি অধরা কোনো কবিতার-
এক অসমাপ্ত উন্মেষ?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন