শুভ্র অম্বরে কৃষ্ণ চন্দ্র লইয়া...
বিনিদ্র অক্ষিপট দিয়া-
দেখেছিলেম তাহারে,
বিবশ হইয়া কোনো এক দিবসে...!
নামহীন সে ডাকে ডুবেছিলেম নিঃশেষে-
ক্ষণিক দর্শন,অথচ চিরন্তন...
সেই চিরন্তনের ভার বক্ষে লইয়া-
প্রলয় ঝড় সই নিভৃতে দাহ্য হইয়া!
প্রমাদের সেই ক্ষণে,
বোধ জাগিল ধীরে ধীরে-
গুটিকয়েক বিষাদ হর্ষ হইয়া,
উড়িল দূর অনন্ত নীলগিরিতে!