দেহ নাশে লাশের পাশে
কাঁদবে আপন জন ;
কুরআন পাঠে লাশের খাটে
বসে দিয়া মন।
বন্ধু বান্ধব কাছের স্বজন
দেখতে আসবে লাশ ;
কেহ খুঁড়বে যে কবর ঘর
কেউ বা চাটবে বাঁশ।
মসজিদ ঘরে এ্যালামস হবে
মরহুম ব্যক্তির নাম ;
দম ফুরাইলে সবি শূন্য
থাকবে না আর দাম।
বরই পাতা গরম জলে
দিবে গোসল লাশ ;
সাদা কাফন পরায় তোমায়
করবে গোসল নাশ।
বাড়ির থেকে করবে যখন
দেহটাকে বের ;
ছেলে মেয়ে আপন স্বজন
কাঁদবে তখন দেঢ়।
মরহুমকে যে সামনে রেখে
জানাযা হয় শেষ ;
চার বেয়ারা পালকি চড়ে
নিবে আপন দেশ।
তিনজন ধরে রাখবে তোমায়
কবর ঘরে ভাই ;
দাফন শেষে চলবে সবে
থাকার উপায় নাই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন