শুক্রবারে মসজিদ ঘরে
মসলমানের ভীড় ;
একটা সপ্তাহ পরে আবার
জুম্মা এলো ফির।
শুক্রবারে গরীব মুসলিম
ব্যক্তির হজ্জের দিন ;
খুশী মনে যায় যে সবে
বাঁজে খুশীর বিন।
শুক্রবার হয় গরীব দুখীর
শ্রেষ্ঠ একটা খন ;
যাইতে পারে না যে হজ্জে
ভরে তাদের মন।
শুক্রবারের ফজিলত ভাই
ব্যাখার সাধ্য নাই ;
আমি যে এক অদম বান্দা
বলে কিছু যাই ।
পাক পবিত্র হয়ে মসজিদ
যাবে আগে যে ;
গরু কোরবান তারি প্রতি
সওয়াব পাবে সে।
ক্রমান্বয়ে পাবে মুমিন
কোরবান করার নেক ;
কোরআন হাদিস মেলে মানব
খুঁজে সবে দেখ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন