উঠিল প্রথমে যবে প্রেম-আবরণ,
দেখিলাম রঙ্গভূমি নায়ক এণ্টনি!
জীবন-সঙ্গীত-স্রোতে খুলিল নাটক,—
ক্লিওপেট্রা-জীবনের চারু অভিনয়।
“সুখদ প্রমথ অঙ্কে,—ওলো চারমিয়ন!
আছে কি লো মনে? অনন্ত বালুকাময়ী
প্রাচী মরুভূমি—পন্থাহীন, বারিহীন;
পদতলে প্রজ্বলিত বালুকা-অনল;
তৃষ্ণাগ্নি হৃদয়ে; শিরে উল্কা রাশি রাশি,
শত্রু-শস্ত্র-বিনির্গত, হতেছে বর্ষণ;
তবু অতিক্রমি হেন দুস্তর প্রান্তর
বীরভার, উড়াইয়া ইন্দ্রজালে যেন,
শত্রু-সৈন্যচয়, শুষ্ক পত্ররাশি যেন
ভীম প্রভঞ্জনে হায়! প্রবেশিল যবে
দিগ্বিজয়ী রোম-সৈন্য মিশর নগরে?
লতা গুল্ম তরু তৃণ দলিয়া চরণে,
পশে গজযূথ যথা কমল-কাননে!
বিজয়ী বীরেন্দ্র-ব্যূহ-নগর-প্রবেশ
নিরখিতে, বসেছিনু অলিন্দে বিষাদে,
চিত্ত কৌতূহলময়! পদতলে মম
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন