বিধিসম্মত সতর্কীকরণ পড়ি
পড়ে আসছি
জন্মে, নিরবধি।

পড়ে আসছি সেই জন্মান্ধতা থেকে
দৃষ্টিহীনতায়, অন্ধকারে, চক্ষুহীন উৎসবে
বিধিসম্মত সতর্কীকরণ।

একবর্ণও বিশ্বাস করি না
যা কিছু নিষিদ্ধ তাতে আছে আমার বিধান।