কিন্তু, তুমি এখন তাে জানো
বর্ণ গন্ধ ফুলের জঞ্জালে
বুক রেখে কিংবা মুখ রেখে
কোনাে লাভ নেই।
জেনেছো তাে কী করে এসব
সহজেই স্পষ্ট মুছে যায়
হাওয়া, বৃষ্টি, মেঘে বসন্তের সােচ্চার প্রার্থনা
কী করে ফোটায়
শরতের ক্লান্ত শাদা ফুল।
সব চোখ দূরে রেখে এইবার তবে
আদিগন্ত প্রান্তরে দাড়াও।
তােমারই উদ্দেশে জন্ম নিক
বর্ণে গন্ধে তীব্র রাজকীয়
বৃন্তহীন একটি গােলাপ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন