আমরা-----
উন্নত ভারত, সমৃদ্ধ ভারতের
শক্ত মাটিতে দাঁড়িয়ে
আত্মনির্ভর ভারতের পথে
এগিয়ে চলেছি।
এখনও-----
" দিনের আলোয় ওই চারিদিকে
অস্পষ্ট ব্যস্ততা'য়,
পরের বাড়ি এখুনি নিলেম" হয়,
"জলের মতন দামে।"
আজও-----
" বাংলার লক্ষ গ্রাম নিরাশায়
আলোহীনতায় ডুবে
নিস্তব্ধ, নিস্তেল।
রক্তের নদীর থেকে কল্লোলিত হয়ে
ইয়াসিন, হানিফ মহম্মদ, মকবুল,
করিম, আজিজ, গগন,
বিপিন, শশি, ছেঁড়া জুতো-পায়
বাজারের পোকাকাটা জিনিসের
কেনাকাটা করে, ইতর শ্রেণীর
মানুযতো এরা সব।
পৃথিবীর উঁচু লোকেদের দাবি এসে
বহুকে বঞ্চিত ক'রে
দু-জন কি একজন
কিনে নিতে পারে, সবই নেয়,
নারীকেও নিয়ে যায়।"
নারী এখন পণ্য।
" টু শব্দ নেই কাকপাখিদেরও,
চাঁদের রাতে প্রান্তরে চাষার নাচ"
হয়না'ক আর।
" অনেক বিদ্যার দান উত্তরাধিকারে পেয়ে"ও
" এ পাড়ার বড়-মেজো,
ও পাড়ার দুলে বোয়েদের
সেই স্বপ্ন, কাজ, কথা
অখন্ড অনন্তে অন্তর্হিত হ'য়ে গেছে,
কেউ নেই কিছু নেই------
সূর্য নিভে গেছে।"
১৯৪৬-৪৭'র দাঙ্গা বিব্ধস্ত,
স্বাধীনতার ভোরে,
রক্তিম সূর্য হাতে
তিয়াত্তর সন পরেও
এই দেশ, এই ভারতবর্ষ তুমি
চেয়েছিলে, জীবনানন্দ ?
রচনাকাল....../// ০৫ আগষ্ট,২০২০
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন