প্রথম ক্রন্দনে শুরু জীবন,
শেষ নি:শ্বাসে অবসান।
এই দুনিয়ায় যতই করি,
আখেরাতে হিসাব প্রতীক্ষমান
কবর নিয়ে নাই ভাবনা
খোঁজে দুনিয়ার সামানা
পলক পড়ে গেলে চলে
দেখবে সবই আস্তানা
কেন এসেছি, কেন চলেছি,
কী করলাম জীবনে?
সময় ফুরায়, দিন গুনে যাই,
স্মৃতি শুধু রই স্মরণে।
সময়ে সময়ে কাটে ভুবন
এই নিয়ে তো জীবন
মরে গেলে বুঝবে মন
কে সত্যিই আপন-জন।
রাসুল আমার নবী আমার
ভুলিলাম তার পথ
খুঁজে বেকুল হারায় দুকুল
মরীচিকা হলো রথ
সুযোগ আছে এখনই সময়,
করো তওবা মন দিয়ে
ছাড়ো সবই দুনিয়ার মোহ
চলো স্রষ্টার পথে প্রিয়
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন