তুচ্ছ তবু নামটা থাকে হোক না ছোট্র খোকাই
জীবন যুদ্ধে লড়তে এসে ওরা কেনো টোকাই,
পেটে ক্ষুধার আগুন জ্বলে পিঠে তুমুল রোদ্দুর
পায় না খুঁজে একটু আলো ওরা তাকায় যদ্দুর।
বর্ণবিরোধ থাকতে পারে গোলাপ কিংবা জবার
অনেক সাধের মানব জনম আমির গরিব সবার,
রহিম, রমেশ, পিটার, পলাশ, কৃষ্ণ, কালু, রিমন
অন্ধকারে কাটবে কেনো ওদের সবার জীবন?
বসন বিহীন উদাম গায়ে নেই তো জামা জরির
দুঃখের রোদে শুকায় ওদের বৃষ্টি ভেজা শরীর,
গরিব বলেই ওরা সবাই রয়ে গেলো বোকাই
রফিকুন নবী তাই ওদের নাম দিয়েছে টোকাই।
ঈদের দিনেও পায় না খেতে একটু শাহী খাবার,
নেই তো কারো মায়ের খবর কিংবা কারো বাবার
একটু আদর—সোহাগ যদি ওদের কারো জুটতো
দারুন দুখের মাঝেও ওদের সুখের হাসি ফুটতো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী