আদিম বৃক্ষের সুপ্ত শাখায় বাসন্তী বিবসনা
অভিসারে উষ্ণস্পর্শে ফোটে কামক্রোধী মাংসফুল
স্বর্গীয় সৌরভ বৈরি বাতাসে গৌরবে নেঁচে ওঠে
কুঞ্জবনে কূহুতানে ষোঢ়শী ফাগুন মৃদু হাসে।
সুখের সমুদ্রে তপ্ত তীর ভাঙে স্বপ্নীল তরঙ্গ
তৃষিত তরীর মাঝি শুভ্রস্রোতে হারার গন্তব্য
আদিকষ্টে কেবলই বৈঠা ঠ্যালে ছিন্নভিন্ন পালে
ক্ষয়িষ্ণু নদীও নাকি সংগোপনে নিজেকে নাঁচা।
জলের এসব গুপ্ত কারুকাজ—জন্মান্ধ স্বভাব—
জলেরা গড়িয়ে যায় কাছ থেকে দূরের দিগন্তে
ক্ষুধানদী কখনও কারো তৃষ্ণা মন্ত্রে মুগ্ধ নয়
তারই অতলে জ্বলে ওঠে কতো ক্ষধার্ত আগুন।
ত্রিকোণী নদীর মৌণ মোহনায় পরাণ মাঝিরা
তুমুল রৌদ্দুরে পুড়ে মৃত্যুময় স্তদ্ধতার কাছে—
একদিন মেনে নেয় পরাজয়—পাষাণ পৃথিবী—
ব্যাঙাচির সুরে হাসে—নদীনৃত্যে মোহনী ঝংকারে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী