আমার স্বপ্নগুলো
ডানামেলে আকাশের অসীমতা ছুঁয়ে..
আমার স্বপ্নগুলো
অবারিত সবুজের মাঠে পড়ে নুয়ে।..
আমার স্বপ্নগুলো
অভিরাম সাগরের দিকে যায় ছুটে..
আমার স্বপ্নগুলো
স্বদেশের ছবি আঁকে মুগ্ধ—পত্র পুটে।..
আমার স্বপ্নগুলো
বুকের বাগানে জঁুই ফুল হয়ে হাসে..
আমার স্বপ্নগুলো
রবির সোনার তরী নিয়ে ফিরে আসে।..
সারারাত টুপটাপ
শিশিরের মুগ্ধশব্দে কতো কথা বলে..
আমার স্বপ্নগুলো
প্রভাতের দূর্বাঘাসে মুক্তা হয়ে জ্বলে।..
আমার স্বপ্নগুলো
বাউলের একতারা নিয়ে বসে নদী তীরে
সুমধুর সুরেসুরে
রূপসী বাংলার প্রাণ পায় ফিরে।..
আমার স্বপ্নগুলো
পুস্তকের পাতা খুলে পড়ে ইতিহাস..
আমার স্বপ্নগুলো
মুক্তমনা জননীর লুপ্ত দীর্ঘশ্বাস।..
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী