আমার একটা জীবন ছিলো সত্যের পথে চলার
আমার একটা জীবন ছিলো সবার কথা বলার
আমার একটা জীবন ছিলো মুক্ত মাঠে খেলার
আমার একটা জীবন ছিলো মধুর কিশোর বেলার।
আমার একটা জীবন ছিলো ডুব সাঁতারে ভাসার
আমার একটা জীবন ছিলো মাটির কাছে আসার
আমার একটা জীবন ছিলো মাকে কেবল ডাকার
আমার একটা জীবন ছিলো সবুজ গাঁয়ে থাকার।
আমার একটা জীবন ছিলো সুখের ভূবন গড়ার
আমার একটা জীবন ছিলো প্রকৃতির পাঠ পড়ার
আমার একটা জীবন ছিলো ফুলের মতো ফেঁাটার
আমার একটা জীবন ছিলো দূরের পথে ছোটার।
আমার একটা জীবন ছিলো স্বদেশ ভালোবাসার
আমার একটা জীবন ছিলো চাঁদের মতো হাসার
আমার একটা জীবন ছিলো অনেক কিছু শেখার
আমার একটা জীবন ছিলো গান—কবিতা লেখার।
আমার এখন একলা জীবন বৃদ্ধ—বয়স ভাতার
আমার এখন একলা জীবন হঠাৎ ঝরা পাতার
আমার এখন একলা জীবন ভীষণ অবহেলার
আমার এখন একলা জীবন আঁধার বরণ বেলার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী