তুমি ভালোবাসলেই
- মিহির চৌধুরী ইমন
প্রিয়তমেষু তুমি ভালোবাসেলেই,
রাজপথে মিছিল হবে!
রক্তে বদলে প্রেম,অস্ত্রের বদলে গোলাপ!
তারপরও তোমার চোখ লাল দেখে
ভয়ে সন্ত্রাসীদের গডফাদার
গলা কাঁপা সুরে বলবে "দুঃখিত "একটু দেরি হয়ে গেছে!
মাতা নত করে তোমার পাশে বসে থাকবে
তুমি করুণার হাত বাড়ালেই আনন্দের মিছিল হবে।
প্রিয়তমেষু তুমি ভালোবাসলেই,সত্যের জয় হবে!
ঘুসের বদলে ফুল,দুর্নীতির বদলে মানবতা!
নিজের ভুল বুঝে লজ্জ্বিত হবে প্রশাসন বিভাগ
তারপরও তোমার সন্দেহের চোখ দেখে লজ্জ্বিত সুরে বলবে
আমি বিবেকের কাছে পরাজিত সৈনিক!
আমাকে আর লজ্জ্বা দিও না।
প্রিয়তমেষু তুমি ভালোবাসলেই, দুর্নীতিমুক্ত রাজনীতি হবে।
হিংসার বদলে মমতা,রাজনীতির বদলে প্রেম
রাষ্টপ্রধান পাবে বিরোধী দলের বদলে প্রেমের প্রতিদ্বন্দ্বী !
জনগণ পাবে দেশের বদলে তাজমহল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী