একদিন যবে
একদিন যবে আমি তারকার ভিড়ে,
ফিরে যাব আবার আপনারা নীড়ে।
আমারে কি তোমার পড়িবে মনে?
চাহিবে কি তখন আকাশের পানে?
এলিয়ে দেবে কি তোমার চুল গুলি,
পুষ্প খচিত খোপার বন্ধন খুলি?
দাঁড়াবে কি রোজ প্রাসাদের ছাদে,
নিস্তব্ধ একাকিনী নক্ষত্রের রাতে?
একমনে দেখবে কি আমার মলিন আলো?
বাসবে কি তখনো আমায় তুমি ভালো?
চোখ ভরে আসবে কি লোনা জল ছেয়ে?
গুঞ্জন সুরে কি গো মন যাবে গেয়ে?
তবু হাসি লেগে রবে অধরের কোণে,
প্রেম শুধু জেগে রবে আমাদের মনে।
তুমি ডুবে থেকো সুখের স্মৃতির ভাঁজে,
আমি বেঁচে রবো শুধু তোমার স্মৃতির মাঝে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন