এখন দ্বিপ্রহর
নিরালা নিম্নঝুম ঘর
যেন অন্ধকার।
চারিপাশে ক্লান্ত কলোরব
যেন নিভে গেছে সব
বাতি, পড়ে আছে শহরের বিবশ দেহ
যেন নাই কেহ
তাকে ডাকিয়া তুলিবার।
অবিশ্রান্ত চলমান
ইঞ্জিন-মানুষ-বাহন
সব যেন কেমন
থেমে গেছে আজ
বুঝি, সব কাজ
মিটে গেল।
আর কোন নিরব চিৎকার নয়
নয় লোক চক্ষুর ভয়।
শূন্য আকাশে চাঁদ জেগে রয়
নিহারিকার তরে।
যেন বুক ওঠে ভরে
তৃপ্তির প্রবাস বায়ুতে।
এইতো মহেন্দ্রক্ষণ
বুকেতে আকিঞ্চন
ফিরিতে নিজ গৃহে,
ইচ্ছে বড় জাগে
মরিবার আগে
জড়ায়ে ধুলির তৃনে,
বলি দু'কথা
মনের ব্যথা
ভাগাভাগি করি দু'জনে।
এমতি মধুর ক্ষণে
ভাসে দুনয়ানে
মায়ের স্নান মুখ,
যেন প্রকৃতির সব সুখ
লেপে আছে মায়ের কোলে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন