শেষমেশ যারে তুমি জীবনসঙ্গী করলা,
সে যেনো তোমারে রাখে তোমার মতো যত্নে।
আমি তো কেবলই এক হারা যাত্রী,
তোমার মতো সূর্য ছোঁয়ার সাধ্য আমার ছিলো না কোনোদিন।
তবুও ভুলে গেছি সীমা—
স্বপ্নে আঁকছিলাম তোমারে আমার ছোট্ট পৃথিবীতে।
আমি অযোগ্য, আমি ক্লান্ত,
তোমারে ভালোবাসার সাহস ছিলো,
কিন্তু তোমারে ধরে রাখার সামর্থ্য ছিলো না।
তাই হয়তো তোমারে হারিয়ে ফেললাম
একটা টুকরো চাঁদের মতো।
তুমি যারে বেছে নিলে,
সে যেনো বোঝে তোমার নীরব কান্না,
তোমার মুখ ফুটে বলা না-বলা কথাগুলা।
ভালোবাসায় তার কখনো যেনো ঘাটতি না হয়।
আর যদি কোনোদিন একলা হইয়া
আমার নাম মনে পড়ে যায় তোমার,
তখন যেনো চোখে পানি না আসে—
কারণ তোমার দুঃখ আমার সবচেয়ে বড় পরাজয়।
তুমি সুখে থাকো,
তোমার হাসি যেনো আকাশ ছুঁয়ে ফেলে।
আমার সবটুকু ভালোবাসা দিয়ে বলি—
তুমি শুধু ভালো থাকো।
ভালো না থাকলে
আমার ভালোবাসাটাই অপূর্ণ থেকে যাবে।
- আতিকুর রহমান
- ১৫ মে, ২০২৫
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন