তুমি না হয় আমার নীরব শান্তি হয়ে ওঠো,
হয়ে ওঠো মনের ভরসা,
দুচোখে নির্ভরতার নরম ছায়া।
তুমি হও সেই মানুষ,
যার কাঁধে মাথা রাখলেই
সব ভয় আর দুঃখ হারিয়ে যায়।
পাশে থেকো যুগের পর যুগ,
সময় বদলাক, তুমি থেকো অটুট ভালোবাসায়।
যখন অভিমান জমে ওঠে চোখের কোণে,
তুমি হও সেই,
যে নিঃশব্দে এসে বলে—
"চলো, ভুলে যাই সব অভিমান।"
ভুল বোঝার জালে জড়িয়ে নয়,
তুমি বোঝো নিখুঁতভাবে
আমার না বলা প্রতিটি কথা।
প্রচণ্ড মন খারাপের দিনে
তুমি হও পাশে থাকা একমাত্র মানুষ,
যার উপস্থিতি হয়ে ওঠে সান্ত্বনার ছায়া।
হও সেইজন,
যার কাছে আমার আদরের বায়নাগুলো
শুধুই ভালোবাসার পরিচয়।
ভালোভাবে বেঁচে থাকার
একটি অবলম্বন হয়ে থেকো সারাজীবন।
মানুষ বলে—
খুব কাছাকাছি গেলে আগ্রহ কমে যায়।
তাই আমি থাকবো ঠিক ততটাই দূরে,
যতটা দূরত্বে থাকলে ভালোবাসা কমে না,
বরং প্রতিদিন দ্বিগুণ হয়ে ফিরে আসে।
- আতিকুর রহমান
১৫ মে, ২০২৫ ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন