‘চাইলে বাঘের দুধ এনে দিচ্ছ;
চাঁদটাও পাইড়া আনতে পার;
“সেই রকম” এক মই নাকি
পকেটেই রাখ–থাকে–শোনা যায়—’
‘প্রোডাকশন?’
‘জি, বস!’
‘কালকে সকালে চিত্রায়, বাঁধাঘাটে শুট করব,
ডিঙি লাগবে পাঁচটা আর দুপুরে কাঠ-লিচু…’
‘ওকে, বস!’
‘বৃষ্টি বিকালেই লাগবে; কদম ফুল?’
‘রেইন-মেশিন রেডি আছে, বস; কদমগাছও
দেইখা রাখছি, শটের আগেই ফুল উপস্থিত থাকবে!’
‘আর বৌ চাই সন্ধ্যা সাতটার মধ্যে–
ঘুমানোর অনেক অনেক অন্ধকার আগে
আমি তার চুল বাঁধা দেখতে চাই;–পরে,
সুন্দর করে এলোমেলো করতে চাই।
*সিনেমা নির্মাণকর্মে পরিচালকের চাহিদা-অনুযায়ী যিনি বা যাঁহারা নির্দ্বিধায় ‘জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ’ করিয়া থাকেন, তাঁহাকে তাঁহাদিগকে এই দেশে ‘প্রোডাকশন’ বলিয়া গ্রাহ্য হয়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন