তুমি না-কিনতে বললে দূর থেকে চুড়ির দোকান দেখে যেতে
হতো–ভাইব্রাদার-সহ ঢুকলাম, দেখলাম, হাতালাম, পছন্দ হলো,
অনেকের অনেকরকম কিওরিওসিটি, মন্তব্য আর ‘শোল-মাছ-ধরে-
ফেলা-হাসাহাসিদের পাশ কাটিয়ে দুই ডজন কাঁচের চুড়ি কিনে
নিয়ে আসলাম। সেই কখন থেকে চুড়িগুলো দেখছি না তোমাকেই
দেখছি, এলোমেলো করে সাজিয়ে রাখছি… আবার এলোমেলো…
আবার সাজানো… আবার… এই গেম বিছানায় চলতেছে–
চুড়িগুলো তুমি হয়ে যাচ্ছো, তুমিগুলো চুড়ি হয়ে যাচ্ছে… তুমি আর
চুড়িগুলো একসাথে হলে কী হয়ে যাও সেটা দেখার অপেক্ষায়…।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন